মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে গতকাল শনিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় মানববন্ধন করে বাংলাদেশ স্কাউটস ও রোভারের সদস্যরা। এ সময় বক্তব্য দেন জেলা রোভার স্কাউটের সম্পাদক মো. জহুরুল হক, রোভার স্কাউট মেহনাজ মুন্নি ও মামুনুর রশিদ, জেলা স্কাউটসের সহ–কমিশনার মো. আকরাম হোসেন, সম্পাদক মো. মশিউর রহমান, সদর উপজেলা কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম। বক্তারা ধরিত্রী রক্ষায় বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে সর্বস্তরের মানুষকে ‘আর্থ আওয়ার’ পালনের আহ্বান জানান।