মানববন্ধন ও মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবিতে ফরিদপুরে গতকাল শনিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলাদেশ যুব ইউনিয়ন মধুখালী উপজেলা শাখা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মানিক মজুমদার, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক নওশেরুল আলম, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি শাহ্ কুতুবুজ্জামান, উপজেলা উদীচীর সদস্য গোপাল সরকার প্রমুখ। বক্তারা বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার রেলগেট এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে আবার রেলগেট এলাকায় এসে শেষ হয়।