প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় ঠিকাদার সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মানস মুকুর চাকমা সভাপতি ও দেবজ্যোতি চাকমা সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। সমিতির ১৭ সদস্যের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রণেন্দ্র রিন্টু চাকমা। গত শুক্রবার রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় সমিতি কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটি রাঙামাটিভিত্তিক। গতকাল শনিবার নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেবজ্যোতি চাকমা বলেন, সমিতিতে চার শতাধিক সদস্য রয়েছেন। সমিতির নিয়ম অনুযায়ী ত্রিবার্ষিক নির্বাচনের আগে সব সদস্যকে নতুন করে নিবন্ধন করতে হয়। এবার নিবন্ধন করেছেন প্রায় ৩০০ সদস্য। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ১৮০ জন।