মানিকগঞ্জে ১৯ বছর পর স্বেচ্ছাসেবক লীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু বকর সিদ্দিক ও আবুল বাশার
ছবি: সংগৃহীত

১৯ বছর পর মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান নতুন কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে আবু বকর সিদ্দিক খান ওরফে তুষারকে সভাপতি এবং আবুল বাশারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে লিয়াকত আলী ভান্ডারীকে সভাপতি ও হাবিবুর রহমান ওরফে সেন্টুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় কমিটির সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। অবশেষে ১৯ বছর পর গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ষোষণা করা হয়।

আবু বকর সিদ্দিক এর আগে জেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। এ ছাড়া আবুল বাশার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে রাজা বলেন, আগামী তিন বছরের জন্য জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।