মান্দায় সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ল পাঁচটি বসতবাড়ি
নওগাঁর মান্দায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ করেই গ্রামের আনিসুর রহমানের বাড়ির রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই সেখান থেকে আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী বিপ্লব হোসেন, বিদ্যুৎ হোসেন, জেহের আলী ও মকবুল হোসেনের বাড়িতে। গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে আগুনের সূত্রপাতের প্রায় আধা ঘণ্টা পর মান্দা ফায়ার সার্ভিস স্টেশন থেকে অগ্নিনির্বাপণকর্মীরা আসে। কিন্তু তাঁর আগেও ওই পাঁচটি বসতবাড়ি পুড়ে যায়।
বিকেলে হঠাৎ করে রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে আগুন তাঁর চারটি শয়নঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আরও চার প্রতিবেশীর বাড়ি পুড়েছে। তাঁদের বাড়িও বাঁশের বেড়া ও টিনের চালার।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আনিসুর রহমান বলেন, তাঁদের বাঁশের বেড়া ও টিনের চালার ঘর। বিকেলে হঠাৎ করে রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে আগুন তাঁর চারটি শয়নঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনে বাসায় থাকা তাঁর নগদ দেড় লাখ টাকা, ধান, চাল ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তাঁর প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরও চার প্রতিবেশীর বাড়ি পুড়েছে। তাঁদের বাড়িও বাঁশের বেড়া ও টিনের চালার। তাঁদেরও মূল্যবান আসবাবসহ অনেক মালামাল পুড়ে গেছে।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম দেওয়ান বলেন, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কীভাবে সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটল এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে তদন্ত চলছে।
সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা। এ সময় ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও পরিবারগুলোর প্রত্যেক সদস্যকে পরনের কাপড় বিতরণ করেন তিনি।