প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির অভিযোগে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে মানহানির মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল গফুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। এর আগে ৩ মে মাহফুজুর রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। সেদিনই কলাবাগান থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই তিনি আদালতে ছাত্রীর শ্লীলতাহানির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। |