মামলায় আসামি ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনায় ব্যবসায়ী নাফিজ আল মামুনকে (৩২) কুপিয়ে জখমের ঘটনায় গতকাল শনিবার রাতে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে। এতে ১১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন দর্শনার পুরাতন বাজার এলাকার মো. দিপু, মোবারকপাড়ার আবদুল মান্নান, পাঠানপাড়ার তোতা মিঞা, শ্যামপুরের আবদুল হান্নান ওরফে ছোট ও মো. হায়দার, দর্শনার মো. রহমান, মো. জুয়েল, ইসলাম বাজারের আল আমিন, পারকৃষ্ণপুর-মদনার জিয়াবুল, আজিমপুরের মো. মাছুম ও ঈশ্বরচন্দ্রপুরের মো. খায়রুল।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, নাফিজের বড় ভাই মোস্তাফিজুর রহমান গতকাল রাতে এ মামলা করেন। পুলিশ এখন আইনানুগ ব্যবস্থা নেবে।

মামলার এজাহারে বলা হয়, পাওনা টাকা চাওয়া নিয়ে আসামি দিপুর সঙ্গে নাফিজের ২৩ ফেব্রুয়ারি রাতে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে তাঁকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি কুপিয়ে জখম করে আসামিরা।