মামাকে হত্যার দায়ে ভাগনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার যোলশত গ্রামের হেমলাল শীল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ভাগনে নিবাস চন্দ্র শীলকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নিবাসকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
গতকাল বুধবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি নিবাস চন্দ্র শীল আদালতে উপস্থিত ছিলেন। নিবাস পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের মৃত সুখরঞ্জন শীলের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরেণ জানা গেছে, নিবাস চন্দ্র শীল তাঁর মামা হেমলাল শীলের কাছে এক লাখ টাকা পেতেন। ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর নিবাস পাওনা টাকার জন্য নাজিরপুর উপজেলার যোলশত গ্রামে মামার বাড়িতে যান। বিকেেল পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নিবাস ছুরি দিয়ে হেমলালকে হত্যা করেন।