মার্জিয়ার জামিন আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার মার্জিয়া আক্তার
প্রথম আলো ফাইল ছবি

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া বেগম ওরফে শিলা আক্তার ওরফে সায়মার (৬০) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠান।

নরসিংদী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মু ফজলুল হক বলেন, মার্জিয়া বেগমকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মার্জিয়া আক্তার পেশায় ঘটক। তিনি শহরের উপজেলা মোড়ের একটি বাড়ির ভাড়াটে ফয়েজ আহমেদের স্ত্রী। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীকে শনাক্ত করে মামলার আসামি করা হয়।


ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, ওই ঘটনায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তরুণী হেনস্তার ঘটনায় জড়িত থাকার কথা ওই নারী স্বীকার করেছেন। আজ রোববার তাঁর জামিন শুনানির তারিখ নির্ধারিত ছিল।

গত ১৮ মে ভোর সোয়া পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তরুণীকে হেনস্তার ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার তিন দিন পর তরুণী হেনস্তায় জড়িত মো. ইসমাইলকে আটক করা হয়। পরে আদালতের নির্দেশে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভৈরব থানায় মামলা করেন।

মামলায় দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজন নারীসহ ৮ থেকে ১০ জন পুরুষকে আসামি করা হয়েছে। তরুণীকে গালিগালাজ, মারধর, শ্লীলতাহানি ও মুঠোফোনে ছবি তোলার অভিযোগে গত ২৯ মে রাতে মার্জিয়া বেগমকে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন