মিঠাপুকুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও আলুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আদর্শ কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত দুজনই পুরুষ। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নামের যাত্রীবাহী একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটি আদর্শ কলেজ গেট এলাকায় পৌঁছালে ঢাকগামী আলুবোঝাই ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে এবং আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বড়দরগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তবে এর মধ্যে একজনের লাশ ট্রাক থেকে (৩৮) এবং অন্যজনকে বাস থেকে উদ্ধার করা হয়েছে। লাশ দুটি বর্তমানে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।