মিরপুরে বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে কালশীর পূরবী সিনেমা হলের উল্টোদিকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসের সবগুলো আসনই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।