মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট মিরসরাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী। সভা সঞ্চালনা করেন সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহম্মদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিরসরাই উপজেলা শাখার সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুল হক।—সীতাকুণ্ড প্রতিনিধি