মির্জা ফখরুলসহ ২৬ জনের মামলার শুনানি ২৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ তারিখ ধার্য করেন। আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য আসামিরা উপস্থিত ছিলেন।