মির্জাগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম কুলসুম আক্তার (৪)। সে উপজেলার রামপুর গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে।
শহিদুল ইসলাম বলেন, আজ বেলা তিনটার দিকে বাড়ির উঠানে তাঁর মেয়ে একাই খেলছিল। সবার অজান্তে সে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।