মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গোড়াইয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ​লোকজনের পরিচয় পাওয়া যায়নি। 

ঘটনাস্থলে থাকা পুলিশের এক কনস্টেবল জানান, একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।