মিয়ানমারের তিন নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ২৫ হাজার ২২৫টি ইয়াবা বড়িসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারে তুমব্রু এলাকার আবদুল জব্বার (৭০), মোহাম্মদ নুর (১২) ও মোহাম্মদ দিলদার (২৫)।