প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের মাসে কারাবন্দী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তীর মুক্তি দাবি করে মানববন্ধন করেছে সিলেট নগরের মিরাবাজার শ্রীশ্রী বলরাম জিউর আখড়া কমিটি। গতকাল শনিবার বেলা ১১টায় আখড়ার সামনে মানববন্ধন হয়। এ সময় আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থের সভাপতিত্বে বক্তব্য দেন আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শান্তিপদ দত্ত, সদস্য নিশিত রাউত, তপন কুমার নাগ, সৌমিত্র চৌধুরী প্রমুখ। এক-এগারোর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সিলেটে মুক্তিযোদ্ধাদের কয়েকটি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে করা দুদকের মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী সুব্রত চক্রবর্তী।