‘মুক্তির গান’ গান শোনাতে জেলায় জেলায় ঘুরছে রানারের মুক্তির মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার শিল্পীরা প্রশিক্ষণশিবিরে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের গান শোনাতেন। তাঁরা ট্রাকে করে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে গিয়ে দেশের গান পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতেন।

সেই মহান ও বিপ্লবী পদক্ষেপকে সম্মান জানাতে রানার গ্রুপ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আয়োজন করেছে মুক্তির মঞ্চ কর্মসূচি। এর আওতায় বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া এবং সর্ব দক্ষিণের জনপদ টেকনাফ থেকে ১ ডিসেম্বর একসঙ্গে মুক্তির মঞ্চের নকশায় দুটি ট্রাকে করে ঘুরে ঘুরে মানুষকে গান শোনানো শুরু হয়। মোট ২৬টি জেলা ঘুরবে রানারের এই মুক্তির মঞ্চ।

জেলাগুলো হলো দিনাজপুর, চট্টগ্রাম, রংপুর, নোয়াখালী, বগুড়া, ফেনী, সিরাজগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, সিলেট, পাবনা, মৌলভীবাজার, কুষ্টিয়া, নরসিংদী, যশোর, ময়মনসিংহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, খুলনা, গাজীপুর, বরিশাল, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও ঢাকা।

রানার বলছে, কার্যক্রমটি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। এই কার্যক্রমের উদ্দেশ্য তরুণ প্রজন্মকে দেশাত্মবোধে উজ্জীবিত করা। কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকার হাতিরঝিলসংলগ্ন অ্যাম্ফিথিয়েটারে। এ আয়োজনে স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধাদের মধ্যে তিনজনকে সম্মাননা দেওয়া হবে।