মুন্সিগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে রেজাউল (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলামের দেওয়া ভাষ্য, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউসিয়া থেকে রেজাউলের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরে থাকা আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, কোনো একটি গাড়ি রেজাউলকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
সাইফুল ইসলাম জানান, গজারিয়ার বিভিন্ন জায়গায় রং মিস্ত্রির কাজ করতেন রেজাউল। রংপুরে তাঁর বাড়ি। লাশ ভবের চর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।