মুন্সিগঞ্জে ষাটের তারুণ্যের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের স্থানীয় সংগঠন ষাটের তারুণ্যের আয়োজনে জেলা সুইমিংপুলের মিলনায়তনে গতকাল শনিবার মিলনমেলা বসেছিল। সেখানে মুন্সিগঞ্জের সন্তান ও ষাটের দশকে সেখানকার স্কুল ও কলেজে পড়াশোনা করে ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন এমন অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
ষাটের তারুণ্যের সভাপতি ব্যবসায়ী ইনামুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তারা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত কাজী আকরাম ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক বাবুল আক্তারের নামে মুন্সিগঞ্জে পৃথক দুটি সড়কের নামকরণের দাবি জানান।
আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ষাটের তারুণ্যের সাধারণ সম্পাদক ব্যবসায়ী ফখরুল আলম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রশীদ, বাংলাদেশ হিমাগার মালিক সমিতির সভাপতি মেজর (অব.) জসিমউদ্দিন, আইনজীবী আর্শেদ উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম সচিব আমিরুল ইসলাম, সংগঠনের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সরকার, প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা ও গুলজার হোসেন, জনতা ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা (মানবসম্পদ) মো. মফিজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ প্রমুখ।