মুষ্টিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইল-এর সার্বিক তত্ত্বাবধানে ও সিলেট সেক্টর ও ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। নগরের আখালিয়া এলাকায় এ প্রতিযোগিতা হয়। এতে বিজিবির সরাইল রিজিয়ন ছয়টি স্বর্ণ, আটটি রৌপ্য ও একটি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। যশোর রিজিয়ন পাঁচটি তাম্র পদক পেয়ে রানারআপ হয়। প্রতিযোগিতায় সিপাহি মো. আল আমিন, সরাইল রিজিয়নের শ্রেষ্ঠ নবীন মুষ্টিযোদ্ধা ও সিপাহি মো. নজরুল ইসলাম চট্টগ্রাম রিজিয়নের শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন।