মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বক্তৃতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা গবেষণা সংসদের আয়োজনে ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহীদুল্লাহ্ কলা ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান।
অধ্যাপক রফিকউল্লাহ খান বলেন, ‘সব কালের কবিতারই একটা নিজস্ব ভাষারীতি থাকে। কেননা আমরা জানি, ভাষার চলমানতা সময়ের মতোই দ্রুতগামী। মানুষকে যেমন শিকড়ের কাছে যেতে হয়, অস্তিত্বের প্রয়োজনে, কবিতাকেও তেমনি মিথ-উৎস কিংবা ঐতিহ্য লোকের মতো অগ্রজের অভিজ্ঞতালোকেও কখনো কখনো পরিভ্রমণ করতে হয়। নতুন কালের কবিতার বিস্তৃত মূল্যায়নের জন্য, একটা পূর্ণ বৃত্ত কাব্য বস্তু, ভাব লোক ও ভাষারূপ সন্ধানের লক্ষ্যে আমাদের আরও কিছুটা কাল হয়তো অপেক্ষা করতে হবে।’