মৃত ব্যক্তি এপিপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে মৃত্যুর ছয় মাস পর শেখ দেলোয়ার হোসেন নামের এক আইনজীবীকে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি দেলোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়। তিনি গত বছরের ৩ আগস্ট মারা গেছেন। পিরোজপুরের সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন বলেন, মৃত্যুর এক বছর আগে শেখ দেলোয়ার হোসেনের নাম এপিপি হিসেবে নিয়োগের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে তাঁর মৃত্যুর খবর মন্ত্রণালয়কে জানানো হয়নি।