মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলার দেউল বনকিশোর গ্রামের একটি খেত থেকে গতকাল শুক্রবার সকালে এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম দুলাল চন্দ্র দাস (২২)। তিনি একই গ্রামের জিতেন্দ্রনাথ দাসের ছেলে। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর দুলাল চন্দ্র দাস রাতে আর বাড়ি ফেরেননি। এলাকাবাসী গতকাল সকাল সাতটার দিকে গ্রামের ফসলের খেতে তাঁর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মুখ দিয়ে লালা ঝরছিল। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী