মেছো বাঘ অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ফাঁদে আটকা পড়া একটি মেছো বাঘকে গতকাল বৃহস্পতিবার অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয় থেকে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে সিলেটের বালাগঞ্জ উপজেলার নাসিরপুরে মো. শাহিন মিয়ার বাড়িতে একটি ফাঁদে আটকা পড়ে একটি পূর্ণবয়স্ক মেছো বাঘ।