মেরিটাইম ফোরাম বাংলাদেশ গঠিত
চট্টগ্রামের ছয়টি শিপিং–সংশ্লিষ্ট সংগঠন ১৬ আগস্ট মেরিটাইম ফোরাম বাংলাদেশ গঠনের ঘোষণা দেয়। বাংলাদেশ শিপ মেনিং এজেন্ট অ্যাসোসিয়েশন, এলামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মেরিন একাডেমি, মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ, ইনস্টিটিউশন অব মেরিন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও দ্য নটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিদের এক সভায় এই নতুন সংগঠনের যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।
নগরের আগ্রাবাদে অবস্থিত বিএসএমএএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন এ টি এম আনোয়ারুল হক। সভায় বক্তব্য দেন ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া, মাহাবুবুর রহমান, এম এ মালেক, ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ ফজলে রশীদ, মোহাম্মদ আবদুল মুবিন ও এম এ গাফফার। সভায় জিল্লুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে ছয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি।