মেরিন একাডেমি পরিদর্শনে রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওলেগ পি. বয়কো ২৩ অক্টোবর বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনে আসেন। এ সময়ে তিনি একাডেমি মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণ সুবিধা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব, কম্পিউটার ল্যাব, মেরিন সিমুলেটর সেন্টার ও ক্যাডেটদের পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন। কনসাল জেনারেল রাশিয়াসহ পূর্ব ইউরোপীয় দেশগুলোর জাহাজে বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের চাকরির সুযোগ সৃষ্টির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।