মেহেরপুরে ডায়রিয়ায় বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

মেহেরপুরে ডায়রিয়ায় আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই বৃদ্ধার নাম আসলিমা খাতুন (৬০)। তিনি মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের নিজাম মণ্ডলের স্ত্রী।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোকলেছুর রহমান বলেন, আসলিমা খাতুন নামের ওই রোগী গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি এক দিন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁর পানিশূন্যতা দেখা দিয়েছিল। এই হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।