মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আবদুস সাত্তার (৫৫) ক্যানসারে আক্রান্ত স্ত্রী সাহেরা খাতুনকে (৪৫) নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাঁদের বহনকারী মাইক্রোবাস দুর্ঘটনায় পড়লে তাঁরা নিহত হন। গতকাল সোমবার রাত দুইটার দিকে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতির ছেলে শন্তুরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে মুজিবনগরের কোমরপুর গ্রামে ফিরছিলেন বাবা। পথে গাড়াডোব-আমঝুপি সড়কের খোকসা গ্রামে তাঁদের বহনকারী মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারান। মাইক্রোবাসটি সড়কের পাশে গাছে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মা–বাবা মারা যান।

সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম।