প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করায় আজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী ফরহাদ আহমেদ মমতাজিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলা প্রশাসন চত্বরে ফরহাদ আহমেদ মমতাজি মোটরসাইকেল ও পিকআপে শোডাউন করেন। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই এ ঘটনায় প্রার্থীর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার সুস্পষ্ট ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।