মেয়রের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচ এম অহিদুল ইসলামের বিরুদ্ধে খাল দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার পৌরসভার আলীঠা পাড়া মহল্লার সাদ্দাম হোসেন কোটালীপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাঞ্চন কুমার কুণ্ডুর আদালতে জনস্বার্থ রক্ষায় এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে পৌরসভার গাংজলা খালের ওপর এবং আলীঠা পাড়ায় রাস্তার নামে বাঁধ দিয়ে জনগণের পানি ব্যবহার ও সেচব্যবস্থায় বাধা সৃষ্টি করে ক্ষতি করার অভিযোগ আনা হয়। মেয়র বলেন, ‘আমি পানিপ্রবাহ অক্ষুণ্ন রেখে বক্স কালভার্ট করে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। ইউএনও কাজ বন্ধ করে দিয়েছেন। এখনো কাজ বন্ধ রয়েছে।’ তিনি বলেন, ‘আমার ভাবমূর্তি নষ্ট করা ও উন্নয়নকাজ ব্যাহত করার জন্যই এ মামলা করা হয়েছে।’