মেয়ের পর চিকিৎসক মা করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

তিন দিন আগে কুমিল্লা নগরের অশোকতলা এলাকায় করোনায় আক্রান্ত কিশোরীর চিকিৎসক মা–ও এখন আক্রান্ত। আজ রোববার তাঁর করোনা পজিটিভ বলে জানানো হয়। এর পরপরই তাঁদের বাসাসহ পুরো ভবন লকডাউন করা হয়েছে।

এ নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হয়েছেন নয়জন। এ নিয়ে কুমিল্লা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫১। মারা গেছেন সাতজন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
জানা গেছে, কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৬টিতে ছড়িয়েছে করোনাভাইরাস। নাঙ্গলকোট উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুরে প্রথম ৯ এপ্রিল দুই শিশুর করোনা শনাক্ত হয়। ৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এ জেলায় ১৯ দিনে করোনা শনাক্ত হলো ৫২ জনের। ২৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মাত্র ১১ দিনে শনাক্ত হলেন ৯৯ জন। দ্রুত সংক্রমণের সংখ্যা বাড়ছে।
কুমিল্লার দেবীদ্বারে ৪১ জন, মুরাদনগরে ১৯ জন, লাকসামে ১৩ জন, চান্দিনা, তিতাস ও আদর্শ সদর উপজেলায় ১১ জন (সিটি করপোরেশনে ৯, গ্রামাঞ্চলে ২ জন) করে, বরুড়ায় ১০ জন, দাউদকান্দিতে ৯ জন, বুড়িচংয়ে ৮ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৫ জন, সদর দক্ষিণে ৩ জন, লালমাই, হোমনা, ব্রাহ্মণপাড়া, মেঘনা ও চৌদ্দগ্রামে ২ জন করে।