প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার প্রথম আলোর লালপুর বন্ধুসভার উদ্যোগে দেয়ালপত্রিকা উষ্ণভূমির মোড়ক উন্মোচন করা হয়েছে। স্থানীয় একটি গণগ্রন্থাগারের সভাকক্ষে এর মোড়ক উন্মোচন করেন লালপুর বন্ধুসভার উপদেষ্টা এবং দৈনিক প্রাপ্তীপ্রসঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমাম হোসেন। উপস্থিত ছিলেন আরেক উপদেষ্টা জালাল উদ্দীন, লালপুর বার্তার উপদেষ্টা সম্পাদক এ কে আজাদ, সম্পাদক এম এ রায়হান, লালপুর বন্ধুসভার সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক জামিল হোসেন, সদস্য আরিফুল ইসলাম, হারুনার রশিদ, গোলাম সরোয়ার প্রমুখ।