মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফয়েজ উদ্দীন লোদী রচিত আশাবাদী প্রতিবাদ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল বেলা ১১টায় নগরের মীরাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক মো. দিদার চৌধুরী, শেখ মো. নজরুল ইসলাম ও প্রবীণ সাংবাদিক মো. বশির উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি লাভলী চৌধুরী।