মৌমাছির আক্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে মৌমাছির কামড়ে মা-শিশুসহ তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার বিষ্ণুপুর মুন্সিপাড়া গ্রামে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্র হুমায়ুন কবীর (৮) বাড়ির পাশে খেলছিল। এ সময় অন্য একটি শিশু গাছের মৌচাকে ঢিল ছুড়ে পালিয়ে যায়। পরে মৌমাছি দল বেঁধে হুমায়ুনকে আক্রমণ করে। চিৎকারে তার মা আকতারা বেগম (২৫) ও প্রতিবেশী খাদেমুল ইসলাম (২০) শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসে। তখন তাঁরাও মৌমাছির কামড়ে আহত হন। তাঁদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।