মৌলভীবাজারে আরও ১৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মৌলভীবাজারে নতুন করে ১৪ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার সকালে ঢাকার ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন তউহীদ আহমেদ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার সদর উপজেলায় ৭ জন, বড়লেখায় ২ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং জুড়ীতে ৪ জন। এদের নমুনা গত ৬ ও ৭ জুন সংগ্রহ করে পাঠানো হয়েছিল। শনাক্তের তালিকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি এক পুলিশ দম্পতিও রয়েছেন। এ ছাড়া পুরোনো একজন রোগীর দ্বিতীয় দফার নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।

গত ৪ এপ্রিল মৌলভীবাজারের রাজনগর উপজেলার একজন ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ আসে। এরপর থেকে জেলায় ধারাবাহিকভাবে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে চলছে।

নতুন ১৪ জন নিয়ে মৌলভীবাজারে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২২৯ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন। মারা গেছেন ৪ জন। এখনো জেলার প্রায় ৬০০ নমুনা পরীক্ষার অপেক্ষায় আছে।