মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৩৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

মৌলভীবাজার জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮১৭। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০৯ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে সদরে ৫ জন, কুলাউড়ায় ৭, বড়লেখায় ২, কমলগঞ্জে ১১ ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৯ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মারা গেছেন আটজন। ৪ এপ্রিল প্রথম জেলার রাজনগর উপজেলায় গ্রামীণ বাজারের এক ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা যান। তাঁর নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ এসেছে।