ময়মনসিংহ বিভাগে আরও ৯৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭২৩ জনের নমুনা পরীক্ষা করে ৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ৯৭ জন। শনাক্তের হার ছিল ১২ দশমিক ৬৭ শতাংশ। ওই দিনও কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। নেত্রকোনায় ১১৭ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৮০ শতাংশ। জামালপুরে ৫৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ২৫ শতাংশ। শেরপুরে ৫১ জনের নমুনা পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ৪২ হাজার ৯০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৮ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে আরও ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। গতকাল ভর্তি ছিলেন ৮২ জন রোগী।