ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যুহীন দিন, বেড়েছে শনাক্তের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি

ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগে করোনা শনাক্ত ৭ শতাংশ বেড়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গতকাল সোমবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ৯০১ জনের নমুনা পরীক্ষায় ৩৪২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ৩৮। এর আগের দিন ১ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৩১ দশমিক ১৯। একই সময় বিভাগে তিনজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ৩৪২ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ২৬০ জন রয়েছেন, শনাক্তের হার ৩৮ দশমিক ৯২। নেত্রকোনায় ৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৬ জন, শনাক্তের হার ৪৩ দশমিক ৩৩। জামালপুরে ৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৫ জন, শনাক্তের হার ২৬ দশমিক ৮৮। শেরপুরে ৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩১ জন, শনাক্তের হার ৩৮ দশমিক ৭৫।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মহিউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও করোনার উপসর্গ নিয়ে তিনজন রোগীর মৃত্যুর হয়েছে।একই সময় করোনায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। আজ সকাল পর্যন্ত করোনা ইউনিটে মোট ভর্তি আছেন ৬৬ জন।