ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যুহীন দিন, শনাক্ত ২৮
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত বিভাগে ২২৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক শূন্য ২। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১১ দশমিক শূন্য ৬।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১২২ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৭ দশমিক ২১। নেত্রকোনায় ৪০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৭ দশমিক ৫। জামালপুরে ২৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১১ দশমিক ১১ এবং শেরপুরে ৪০ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২ দশমিক ৫। এ নিয়ে বিভাগে ৪৩ হাজার ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২৯ জন মারা গেছেন।