ময়মনসিংহ বিভাগে পরীক্ষার বিপরীতে শনাক্ত বেড়েছে, মৃত্যু ৩ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। এর বিপরীতে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। তবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমেছে। এ সময়ে বিভাগে মারা গেছেন তিনজন।

আজ সোমবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো করোনা সংক্রমণের ২৪ ঘণ্টার পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে মোট ১ হাজার ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৩ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৩২। এর আগের ২৪ ঘণ্টায় ৯৬২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৭১ জনের।

বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৬৮৩ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়। শেরপুর জেলায় ৩০৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫৮ জনের। জামালপুরের ১৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের। আর নেত্রকোনায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৪৭ জনের।

করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলায় একজন করে মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে আজ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট ১৮১ জনের মৃত্যু হয়েছে।