ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৯৮, মৃত্যু ৮
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৫। এই ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে মারা গেছেন আটজন।
আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রতিদিনের করোনা সংক্রমণের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।
ময়মনসিংহ বিভাগের পরিসংখ্যান থেকে জানা যায়, ময়মনসিংহ জেলায় ৯২০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২৬৩ জন। নেত্রকোনায় ২৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০১ জন। শেরপুরে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬৯ জন এবং জামালপুরে ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬৫ জন।
ময়মনসিংহ জেলায় আজ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, ময়মনসিংহ বিভাগে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় পাঁচজন, ময়মনসিংহে দুজন ও জামালপুরে একজন। ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৭৪ জন।
ময়মনসিংহ মেডিকেলে ১৯ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৮ জন এবং উপসর্গ নিয়ে ১১ জন মারা যান।
করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯৮ জন ভর্তিসহ ৪৮০ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন।