ময়মনসিংহে কোভিডে আক্রান্ত এক নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে কোভিডে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ময়মনসিংহে কোভিডে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হলো।
সিভিল সার্জন এ বি এম মসিউল আলম বলেন, ১৩ জুন করোনা পজিটিভ হওয়ার পর তিনি আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। তিনি ময়মনসিংহ শহরের সেহড়া এলাকার বাসিন্দা ছিলেন। মরদেহ স্বাস্থ্যবিধি অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করে দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।
জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০৪ জন।