ময়মনসিংহে মাস্ক না পরে পার্কে যাওয়া মানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায়, মাস্ক না পরে ময়মনসিংহ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পার্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নির্দেশনা কেউ না মানলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি।
এদিকে আজ মঙ্গলবার দুপুরে নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। অভিযানে মোট ১১টি মামলায় ১ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
পার্ক ছাড়াও নগরের ব্যস্ততম চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড ও ভাটিকাশর এলাকায় মাস্ক না পরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই অভিযানে ১১টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।