যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

যশোর শহরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
হত্যার শিকার যুবকের নাম মো. মিরাজ (২৮)। তিনি শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের মানিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মিরাজ শহরের ঘোপ নওয়াপাড়া সড়কে তাঁর ছোট বোনের (১৮) বাড়িতে যান। এ সময় সেখানে তাঁর ছোট ভাই মো. ইরান (২৩) উপস্থিত ছিলেন। মিরাজ আকস্মিকভাবে সেখানে তাঁর ছোট দুই ভাই-বোনকে গালিগালাজ ও মারধর করতে থাকেন। এ সময় ইরান তাঁর কাছে থাকা ছুরি দিয়ে মিরাজের পেটে আঘাত করেন। মিরাজকে গুরুতর জখম অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এখনো কেউ আটক হয়নি।

এদিকে পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, মিরাজ মাদক সেবন করতেন। হত্যাকাণ্ডের সময় তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন।