যশোরে জনতার হাতে বাঁশের লাঠি তুলে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের টাউন হল মাঠে গতকাল জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে জনতার হাতে বাঁশের লাঠি তুলে দেয় পুলিশ l প্রথম আলো
যশোরের টাউন হল মাঠে গতকাল জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে জনতার হাতে বাঁশের লাঠি তুলে দেয় পুলিশ l প্রথম আলো

গতকাল সোমবার জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করে এদের প্রতিরোধে যশোরে জনতার হাতে বাঁশের লাঠি তুলে দিয়েছে পুলিশ। এর আগে দেশের আরও কয়েকটি স্থানে একইভাবে সাধারণ মানুষের হাতে লাঠি তুলে দেয় তারা।
যশোর টাউন হল মাঠে গতকাল দুপুরে সমাবেশে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্তত ৫০০ মানুষের হাতে বাঁশের লাঠি তুলে দেন।
সমাবেশে ডিআইজি বলেন, ‘জনগণের হাতে বাঁশের লাঠি তুলে দেওয়া নিয়ে কিছু জ্ঞানপাপী অপপ্রচার করছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বাঁশের লাঠি ও বাঁশি দিয়ে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ লাঠি দিয়েই আমরা ব্রিটিশ ও পাকিস্তানকে তাড়িয়েছি। এবার জঙ্গি ও সন্ত্রাস তাড়াব।’
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা সভাপতি অসীম কুন্ডু ও খুলনা, মাগুরা, বাগেরহাট, নড়াইলের পুলিশ সুপার প্রমুখ।