প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার স্টেশনের প্ল্যাটফর্মে সর্বস্তরের জনতার অংশগ্রহণে এ মানববন্ধন হয়। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছালে কয়েক শ মানুষ রেললাইনে দাঁড়িয়ে গেলে চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর ট্রেনটি আবার ছেড়ে যায়। আহসানগঞ্জ রেলস্টেশনের ওপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী পাঁচটি আন্তনগর ট্রেন চলাচল করলেও একটি ছাড়া অন্য কোনো ট্রেনের যাত্রাবিরতি এখানে নেই।