যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকর পাশায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত একজন মাদারীপুরের শিবচর উপজেলার তাহেরকান্দি গ্রামের শুকুর শেখের ছেলে জিয়া শেখ (৩৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার প্রথম আলোকে বলেন, তাজমহল নামে একটি লোকাল বাস ফরিদপুর থেকে মাদারীপুরের টেকেরহাট যাচ্ছিল। দুপুরের দিকে শংকর পাশার মশা উজানে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।