যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের স্টেশন রোডের একটি ফোন-ফ্যাক্সের দোকান থেকে ৫০০ টাকার আটটি জাল নোটসহ হাবিল খন্দকার (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে সান্তাহার শহর পুলিশ। হাবিল দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার রফিকুল খন্দকারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে স্টেশন রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের একটি ফোন-ফ্যাক্সের দোকানে গিয়ে মুঠোফোনে ‘ফ্লেক্সিলোড’ করার পর হাবিল ৫০০ টাকার নোট দেন। দোকানি ওই নোট জাল হিসেবে চিহ্নিত করে ওই তরুণকে কৌশলে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে হাবিলকে গ্রেপ্তার করে এবং জাল নোট জব্দ করে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি