যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পিআইবি কর্নার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ কে কে দেওয়ারী সেমিনার কক্ষে পিআইবি কর্নার ১৫ জানুয়ারি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদ উদ্দিন আহামেদ বলেন, পিআইবি কর্নার প্রতিষ্ঠার ফলে সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়ল। যোগাযোগ ও সাংবাদিকতা সহযোগী অধ্যাপক খন্দকার আলী আর রাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. কামালউদ্দিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদ।